• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পার্বত্যাঞ্চলে চলমান গুম,খুন,অপহরণ বন্ধের রাঙামাটিতে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2019   Thursday

পার্বত্যাঞ্চলে চলমান গুম, খুন,অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি বন্ধে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ।


সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্যাঞ্চলে কিছু সশস্ত্র সন্ত্রাসীদের কারণে বসবাসরত মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে। পার্বত্য চুক্তির পরও পাহাড়ে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি এখন নিত্য দিনের ঘটনা। পাহাড়ের মানুষ আর সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে চাই না। বক্তারা পাহাড়ে সেনা ক্যাম্প পূর্ণস্থাপন ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুণী অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি জোর দাবী জানান।


রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে স্থানীয় বাঙ্গালী নারী পুরুষ অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধন চলাকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যর বক্তব্যে দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েত আহমেদ, জেলা প্রচার সম্পাদক আব্দুল মোমিন। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ