• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে ডাবল মার্ডারের ঘটনায় দু’ইউপি চেয়ারম্যান কারাগারে

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2019   Thursday

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার রাইখালীতে ডাবল মার্ডারের ঘটনায় রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা ও চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার বিকেলে আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে রাঙামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনার আদালত জামিন আবেদন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক সায়ামং জনসংহতি সমিতিরর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খ্যাইসা অং উপজেলা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আমির হোসেন জিয়া তাদের কারাগারে পাঠানোর এ তথ্য নিশ্চিত করে জানান, রাইখালী ইউনিয়নে ডাবল মার্ডারের ঘটনায় এজাহারভুক্ত এ দুই আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন বলেন, “শুনেছি রাইখালীর ডাবল মার্ডারের ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তবে তিনি অফিসিয়ালী জানাতে পারেননি। তারা দুজনেই ডাবল মার্ডারের ঘটনার এজাহারভুক্ত আসামী বলে তিনি জানান।”

 

কাপ্তাই উপজেলার ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “তাদের আটকের বিষয়টি আমি ও শুনেছি।”


উল্লেখ্য, গেল ৪ ফেব্রুয়ারী কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারায় মংসানু মারমা (৪০) ও মোহাম্মদ জাহিদ হোসেন (২২)। এ ঘটনার পরদিন নিহত মংসানু মারমার শ্বশুর আপ্রু মারমা বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১৫ জন কে আসামী করে চন্দ্রঘোনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

এ মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন, রাইখালী ইউপি চেয়াম্যান সায়ামং মারমা ও চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা। এ ঘটনায় নিহতদের নিজের কর্মী দাবী করে হত্যা কান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ। এছাড়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ রাইখালী-রাজস্থলী-বান্দরবান সড়কে দিনব্যাপী অবরোধ কর্মসূচী পালন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ