• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মশালা
প্রথাগত ও সামাজিক আইন কালপত্র ভেদে প্রয়োগ ও চর্চা করতে হবে --দেবাশীষ রায়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2015   Tuesday

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামের প্রথাগত সামাজিক নেতৃবৃন্দ থেকে সবাইকে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহন করতে হবে। এর বিরুদ্ধে ধর্মীয় গুরু ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আদিবাসী নারীদেরকে স্থান ভেদে নানান কৌশল অবলম্বন করার জন্য তিনি পরামর্শ দেন। 

 

তিনি আরও বলেন, অন্যান্য জনগোষ্ঠীদের সামাজিক আইনে ধর্মের সম্পৃক্ততা থাকলেও পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সমাজে প্রথাগত ও পারিবারিক আইনে ধর্মের কোন সম্পৃক্ততা নেই। আদিবাসী জনগোষ্ঠী দ্বারা এ প্রথাগত ও পারিবারিক আইন তৈরী হয়েছে। জনগোষ্ঠীরা চাইলে তা বদলাতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্র বা আইনের কোন বাধা নেই। তাই এ প্রথাগত ও সামাজিক আইন কালপত্র ভেদে প্রয়োগ ও চর্চা করতে হবে।


মঙ্গলবার রাঙামাটিতে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব ও প্রথাগত নেতৃত্বের ভুমিকা শীর্ষক দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শহরের রাজবাড়ীস্থ সাবারাং রেষ্টুন্টে বেসরকারী উন্নয়ন সংস্থা হিমাওয়ান্টি’র উদ্যোগে অয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হিমাওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সিএইচডিএফ-ইউএনডিপির কর্মকর্তা উচি মং চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, সিএইচডিএফ-ইউএনডিপির ব্লাষ্ট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মুক্তশ্রী চাকমা সাথী প্রমুখ। দিন ব্যাপী কর্মশালায় রাঙামাটি জেলার বিভিন্ন মৌজার নারী হেডম্যান( সামাজিক প্রধান) ও কারবারীসহ যুব দলের ইয়েস গ্রুপ অংশ নেন।


কর্মশালায় অংশ গ্রহনকারীরা নারীর ন্যায় বিচার নিশ্চিতকরণ, বিচার কার্য পচিালনায় চ্যালেঞ্জ ও তার উত্তরণের উপায় এবং নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কৌশল নিয়ে দলীয় উপস্থাপনাসহ বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ