• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সংরক্ষিত এমপির বক্তব্যে প্রত্যাহার ও প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2019   Sunday

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমার সংসদে দেওয়া বক্তব্যে প্রত্যাহার ও প্রতিবাদে গতকাল রোববার রাঙামাটিতে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 

বক্তারা বলেন, গেল ২৬ ফেব্রুয়ারী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা মহান জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য খাগড়াছড়ি এলাকায় বসবাসরত বাঙ্গালীদের বহিরাগত উল্লেখ করে ন্যাক্কারজনক যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। তাই সেনাবাহিনীকে জড়িয়ে ন্যাক্কার জনক বক্তব্য প্রত্যাহার ও সংসদের কার্য বিবরণী থেকে তার বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। অন্যথায় তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সচেতন পার্বত্যবাসীর আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না, সম অধিকার আন্দোলনের সাবেক নেতা কাজী মো. জালোয়া, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল, জুরাছড়ি উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রূপ কুমার চাকমা, পার্বত্য নাগরিক অধিকারের সাবেক জেলা সেক্রেটারি মো.জামাল উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ বিলাইছড়ি উপজেলা সহ-সভাপতি রাসেল মারমা, বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পার্বত্য অধিকার ফোরামের রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ