• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পর্যটন মোটেল, মার্কেট ও রেস্ট হাউস নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2019   Monday

সোমবার দেশী বিদেশী পর্যটকদের থাকার সুবিধার্থে রাঙামাটিতে পর্যটন মোটেল ও জেলা পরিষদের মার্কেট ও রেস্ট হাউস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বিকালে সদর উপজেলাধীন কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পর্যটন মোটেল ও জেলা পরিষদের পুরাতন বিশ্রামাগার সংলগ্ন জেলা পরিষদের মার্কেট ও রেস্ট হাউস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসময় জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্যা হলা খই, পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ এরশাদুল হক মন্ডল, পরিষদের উপসহকারী প্রকৌশলী রনি শাহা’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে পায়ে হেটে প্রকল্পগুলোর বিভিন্ন দিক পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের নির্বাহী প্রকৌশলী। পরিদর্শন শেষে ঠিকারদারদের সুষ্ঠ ও সুন্দরভাবে কাজ সম্পাদন করার নির্দেশ দেন চেয়ারম্যান।

উক্ত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন করছে জেলা পরিষদ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ