• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটিতে ৩দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2019   Sunday

রোববার থেকে রাঙামাটিতে ৩দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে রাঙামাটিতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের (১১ তম ব্যাচের) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। ১১তম ব্যাচের এই প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করে।

 

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রশিক্ষণে উপস্থিত যুবদের উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিহার করে সরকারের প্রদত্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। কারণ আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। তিনি বলেন, খারাপ দিকগুলো পরিহার করে ভালো দিকগুলোকে তোমাদের বেছে নিতে হবে। তবেই সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।


তিনি আরো বলেন, গবাদী পশু পালনের পাশাপাশি অনাবাদি জমিতে চাষ করেও খামারীরা স্বাবলম্বী হতে পারে। চাষাবাদ করার পাশাপাশি এ জেলায় মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন ও ফলজ বাগান করার প্রচুর সুযোগ রয়েছে। এ সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে আতœনির্ভরশীল হওয়ার পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষিত করারও পরামর্শ দেন চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ