• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল টুর্নামেন্ট:
দ্বিতীয় দিনের ম্যাচে ৩-০ গোলে জয় পেলো রেগা স্পোর্টিং ক্লাব

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর অর্থায়নে দ্বিতীয় বারের মতো খাগড়াছড়ি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্ট’র দ্বিতীয় ম্যাচে বুধবার ৩-০ গোলে জয় পেয়েছে রেগা স্পোর্টিং ক্লাব। কমলছড়ি পল্লী কল্যাণ সমবায় সমিতি’র খেলোয়াররা ভালো খেললেও রেগা’র হয়ে খেলতে আসা নাইজেরীয় খেলোয়ার কস্তা’র চমৎকার ক্রীড়া নৈপূণ্যে প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায়, দ্বিতীয়ার্ধের ১ মিনিটের মাথায় কস্তা আরো একটি গোল করেন। আর ২৫ মিনিটের মাথায় রেগা’র প্রণয় চাকমা আরো একটি গোল করেন।

 

বৈরী আইন-শৃঙ্খলার পরিস্থিতির মধ্যেও শান্তিচুক্তি’র জন্য খ্যাতিমান স্টেডিয়ামে ক্রীড়ামোদীর উপস্থিতি যেমন ছিল তেমনি ছিল সাবেক ও প্রবীন ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের উপস্থিতি।

 

ম্যাচ শেষে ‘হোন্ডা’ ও মেসার্স আম্বিয়া ট্রেডার্স-এর সৌজন্যে বিনামূল্যের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা ফুটবল এসোসিয়েশন’র সভাপতি অনুপ কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি সাংবাদিক আজিম-উল হক, অতিরিক্ত সা: সম্পাদক ধুমকেতু মারমা, র‌্যাফেল স্পনসর মের্সাস আম্বিয়া ট্রেডার্স-এর মালিক মো: ঈসমাইল হোসেন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সা: সম্পাদক আব্দুস সবুর, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতী ফুটবলার কৃতিরাজ চাকমা ঝিনুক, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মুকুল চাকমা, জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম-সম্পাদক ধীমান খীসা এবং মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক রোকন মিয়া।

 

সাবেক কৃতী ফুটবলার তুহিন কুমার দে প্রধান রেফারি এবং সহকারি রেফারি হিসেবে ক্যহ্লাচাই চৌধুরী, অংসা মারমা ও প্রদীপ ত্রিপুরা দায়িত্ব পালন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ