• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরির্দশনে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2019   Saturday

জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবয়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরির্দশন করেছেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই।

 

পরিদর্শনকালে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই সকালে বনযোগীছড়া ইউনিয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ছাত্রবাস ভবনের কাজ, উপজেলা বিশ্রামাগার ও সীমানা দেওয়াল, উপজেলা ছাত্রী ছাউনী, শেখ রাসেল স্মৃতি লাইব্রেরী ভবন, পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেওয়ালের কাজ গুনগত মান পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের দিক নির্দেশনা প্রদান করেন।


এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার চাকমাসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


জলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই বলেন,রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলার মধ্যে জুরাছড়ি উপজেলায় যে উন্নয়ন হয়েছে না দেখে বুঝা যায় না। গৃহীত প্রকল্প গুলো সচ্চ ভাবে বাস্তবায়িত হওয়াই সকল উন্নয়ন প্রকল্প জনগনের সামনে এখন দৃশ্যমান। জুরাছড়ি ক্রমান্যয়ে মডেলে রূপান্তর হচ্ছে।


তিনি আরো বলেন, অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে। কোন কাজ অসমাপ্ত অবস্থায় পরে থাকবে না।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার উন্নয়ন মূখী সরকার। প্রান্তিক এলাকায় উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ