• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের সহযোগিতা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন বিনতী

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2021   Wednesday

বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন দিনমজুরী করে খাওয়া বিধবা নারী বিনতী ত্রিপুরা। 

 

তিনি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ওয়াক্রাক পাড়া গ্রামের মৃত- গোপাল ত্রিপুরার স্ত্রী।

 

বিধবা নারী বিনতী ত্রিপুরাকে ‍নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার  হওয়া সংবাদটি খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে

 

বুধবার (১৬মে ২০২১খ্রিঃ) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র সরেজমিনে গিয়ে বিনতী ত্রিপুরার ভাঙাচোরা ঘরখানা পরিদর্শন করেন। এ সময় তিনি তাকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন ও  ২ লক্ষ ৭হাজার টাকার ব্যয়ে ভূমিসহ সরকারি একটি সেমিপাঁকা ঘর করে দেয়ার ঘোষনা দেন।  পাশাপাশি তিনি যেন আগামীতে বিধবা ভাতা পান সে বিষয়টি নিশ্চিত করবেন এবং সরকারি খরচে তাঁর এক সন্তানের পড়াশুনার দায়িত্ব নেবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

 

 পরিদর্শন কালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বিনতী ত্রিপুরার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশের মাধ্যমে আমার দৃষ্টিগোচর হওয়ার পর, স্বশরীরে দেখতে এসে বিনতী ত্রিপুরা’র কষ্ট প্রত্যক্ষ করলাম। এ সময় তিনি বলেন আগামী দু্ই এক দিনের মধ্যে বিনতী ত্রিপুরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর  নির্মাণের কাজ শুরু করা হবে।

 

 এদিকে ভূমিসহ ঘর, নগদ অর্থ সহায়তা, বিধবা ভাতা এবং সন্তানের পড়াশুনার নিশ্চয়তা পেয়ে বেজায় খুশি বিনতী ত্রিপুরা।  জেলা প্রশাসকের কাছে নতজানু হয়ে কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি এই বিধবা নারী।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা এবং সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা আসনের ইউপি সদস্য করুনাময়ী চাকমা প্রমুখ।

 

এর আগে ওই এলাকার করোনায় ভাইরাসের কারণে অসহায় ও দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক।  পাশাপাশি স্থানীয় যুবকদের নিয়ে নবগঠিত  ওয়াক্রাক পাড়ার ‘সাল কাতাল’ পাঠাগারের আসবাবপত্র ক্রয়ের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করেন তিনি। এছাড়া ওই পাঠাগারের জন্য বই দেয়ারও আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। 

 

শুধু যে বিনতী ত্রিপুরারই পাশে দাঁড়িয়েছেন এমনটা নয়, এর আগেও গেলো মে মাসে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি এলাকার বিধবা বয়স্ক নারী খাদিজা বেগমের দুখের গল্প শুনে তড়িৎ ব্যবস্থা নিয়েছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। দিয়েছেন নগদ অর্থ সহায়তাসহ ভূমি ও সেমিপাঁকা ঘর। এমন নানা মানবিক কাজের দরুণ জেলাবাসীর হৃদয়ে নিজের জন্য আলাদা একটা ভালোবাসার জায়গা করে নিয়েছেন জেলা প্রশাসক  প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ