• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে
নভেম্বর থেকে তিন পার্বত্য জেলায় বিনামূল্যে ফ্র্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হচ্ছে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2016   Thursday

চলতি মাসের নভেম্বর থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিনামুল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন-এর তিনটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে ।


জানা যায়,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নি এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজক্টে-এর অধীনে আয়োজিত চলতি মাসের নভেম্বর থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে এই বিনামুল্যে ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। নুন্যতম এইচএসসি পাশ বেকার যুবক-যুবতীরা এই প্রশিক্ষন কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।


ফ্রিল্যান্সিং বিষয়ক এই প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে তিনটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সেগুলো হল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডিজাইন। তবে একজন ব্যক্তি যে কোন একটি কোর্সের জন্যই আবেদন করতে পারবেন। গেল সপ্তাহের বুধবার থেকে ওই প্রশিক্ষণ কার্যক্রমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে জানা গেছে।


আবেদনের পদ্ধতি হল, (http://ledp.ictd.gov.bd) -এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার পরের ধাপে প্রশ্ন মিলবে। ই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারলে, ওই ব্যক্তি রেজিস্ট্রেশনের ১ম ধাপ পূর্ণ করলেন বলে ধরা হবে।

 

এরপর তিনি যে জেলা থেকে পূরণ করেছেন, সেই এলাকায় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারাই তাকে ১০দিনের মধ্যে সাক্ষাৎকারের জন্য ডাকবেন। সেই সাক্ষাৎকারে পাশ করলেই তিনি এ কোর্সটি করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ