• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তরে জেলা পরিষদের অর্থায়নে ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটি রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ১০ উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তাদের হাতে গবাদি পশু ও হাঁস মুরগীর ঔষধ বিতরণ করা হয়েছে।

 

জেলা প্রানীসম্পদ বিভাগের উদ্যোগে ঔষধ  বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় রাঙ্গামাটি জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা রতন কুমার দে’সহ বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জনগন উপস্থিত ছিলেন। 

 

রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া  বলেন,পার্বত্য এলাকার দেশীয় জাতের গবাদি পশুর চাহিদা সারা দেশে প্রচুর রয়েছে। এই চাহিদার কথা চিন্তা করে দুর্গম এলাকায় গবাদী পশু পালনের উদ্যোগকে আরো বেশী বেগবান করতে প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, প্রানী সম্পদ বিভাগের মাধ্যমে দেশের অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের ভ’মিকা রাখা সম্ভব। এই সম্ভাবনাময় খাতকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাস্তবায়নে চেষ্টা করছে প্রাণী সম্পদ বিভাগ।

 

তিনি আরো বলেন, প্রান্তিক এলাকায় খামার শিল্পের উন্নয়নে পরিষদের অর্থায়নে এ ওষুধগুলো বিতরণ করছে। প্রকৃত খামারীরা যাতে ওষুধগুলো যথাযথভাবে গবাদী পশু পাখির জন্য ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘঠাতে পারে। খামারীদের সু পরামর্শ প্রদানে তিনি উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারী ও সকল কর্মকর্তাদের আহ্বান জানান। --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ