• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019   Tuesday

রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মঙ্গলবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়ে আলোচনাসভায় মিলিত হয়। ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে দিবসটি পালন করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সরকারী জেলা গনগ্রন্থাগারের আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহান।  জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি অমলেন্দু হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার জ্ঞান ভিত্তিক জাতি গঠনের জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে। জ্ঞানভিত্তিক জাতী গঠনের লক্ষ্য পূরণের জন্য গ্রন্থাগারের বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করার জন্য অভিভাবকদের আহবান জানান বক্তরা। বক্তারা বলেন, সমাজের নৈতিক অবক্ষয়রোধে বই পড়ার বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে সে ততই উন্নত হবে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ