• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৩দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2019   Wednesday

রাঙামাটিতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের তিন দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

 যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণীসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সত্যপ্রিয় চাকমা, প্রশিক্ষনার্থী মিতা চাকমা বক্তব্য রাখেন। ৬ষ্ঠ ব্যাচের এই প্রশিক্ষণে জুরাছড়ি উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের ৪০জন  উপকারভোগী অংশগ্রহণ করে।

 

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, গবাদী পশু পালনের পাশাপাশি অনাবাদি জমিতে চাষ করেও খামারীরা স্বাবলম্বি হওয়া সম্ভব। চাষবাদ করার পাশাপাশি এ জেলায় মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন ও ফলজ বাগান করার প্রচুর সুযোগ রয়েছে। এ সুযোগ গুলোকে আমাদের কাজে লাগাতে হবে।

 

তিনি আরো বলেন, পার্বত্য এলাকায় গরু মোটাতাজা করণে ক্যামিক্যাল বা কোন ঔষুধের প্রয়োজন রয়েছে বলে আমি মনি করিনা। কারণ এ জেলায় রয়েছে প্রচুর ঘাস, লতাপাতা ও অন্যান্য সামগ্রী। এ সমস্ত খাবারের মাধ্যমে গরু মোটাতাজা করা যায়। অন্য জেলায়ও এ জেলার গরু ছাগলের চাহিদা ব্যাপক। তিনি বলেন, সমতলের তুলনায় পার্বত্য এলাকার মানুষ অর্থনৈতিক ও শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। তাই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে আতœনির্ভরশীল  হওয়ার পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষিত করারও পরামর্শ দেন চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ