• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

অর্থের সঠিক ব্যবহার করে দেশ দারিদ্রমুক্ত হবে-অর্থনীতিবিদ খলীকুজ্জামান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2019   Tuesday

অর্থের সঠিক ব্যবহার করা হলে দেশ দারিদ্রমুক্ত হবে। সেবা জনগণের কাছে পৌছে দিতে গ্রামকে শহরে পরিণত করতে হবে। তখন দেশে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না। এজন্য দরকার অর্থের সঠিক ব্যবহার। কথাগুলো বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. খলীকুজ্জামান।

 

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে পিকেএসএফের অর্থায়নে বাস্তবায়িত  সম্মৃদ্ধি কর্মসূচি প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে গিয়ে দিঘিলীবাগ, ডেপ্পোছড়ি এলাকায় সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় মানুষ সুবিধা বঞ্চিত রয়েছে। এজন্য সরকারকে সহযোগীতা করতে হবে। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় না করে জনকল্যাণে অর্থগুলো ব্যয় করা হলে তবে দেশ থেকে দারিদ্রমুক্ত হবে।

 

ডেপ্পোছড়ি বিহার মাঠে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, সিআইপিডি নির্বাহী পরিচালক জনলাল চাকমা, সিআইপিডি পরিচালনা কমিরি অর্থ সম্পাদক এঞ্জেলা দেওয়ান, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।

 

সম্মৃদ্ধি কর্মসূচি প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপদ লেট্রিন ব্যবহার, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ