• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটিতে ব্লাষ্টের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2018   Thursday

রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে বৃহস্পতিবার এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।


ব্লাষ্ট কার্যালয়ে আয়োজিত সভায় ব্লাষ্টের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান অনুষ্ঠানের শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে বক্তব্যে দেন।


তিনি বলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান বে-সরকারী আইন সহায়তা প্রদানকারী সংস্থা। এনজিও নেটওয়ার্কিং সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার বিভিন্ন জাতীয় এবং স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


তিনি আরো বলেন,সংস্থাটি মূলতঃ দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকে। সেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থা বৈষম্যের শিকার দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং বিশেষত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়। ব্লাস্টে কোন অভিযোগ করলে আইনগত কোন বাধা না থাকলে প্রাথমিকভাবে সালিসের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করার পদক্ষেপ নেওয়া হয়। সালিস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আবেদনকারীর পক্ষে আইনজীবির মাধ্যমে সংস্থা বিনা খরচে মামলা পরিচালনা করে থাকে।


তিনি বলেন, এ সংস্থাটি সাধারনত নিম্ন কোর্টে পারিবারিক (মোহরানা, তালাক, খোরপোষ) ফৌজদারী (২য় বিবাহ, যৌতুক, মারপিট ইত্যাদি), জামিন, নির্যাতন, ভুমি, বিবিধ মামলাসহ হাইকোর্টে পি.আই.এল, ডিটেনশন, রিট, সিভিল, ফৌজদারী রিভিসন, আপীল মামলা বিনামূল্যে পরিচালনা করে থাকে। মামলাগুলো সংস্থার পক্ষে পরিচালনা করার জন্য মানবাধিকার মনোভাবাপন্ন প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ আইনজীবি রয়েছে। এই লক্ষ্য পূরনের জন্য সংস্থাটি জেলা আইনগত সহায়তা কেন্দ্র এবং ভিকটিম সাপোর্ট সেন্টার এর সাথে একত্রীভুত হয়ে কাজ করছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ