• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা রুটিন বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2019   Sunday

‘‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’’ এই শ্লোগানকে সামন রেখে রোববার রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন বিতরণ করা হয়েছে।

 

দুপুরে পরীক্ষা শেষে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন টুটুলের নেতৃত্বে  স্বাধীনতার মহা নায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে রুটিন বিতরণ করেন।  এসময় রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এ রুটিন বিতরণ করা হয়। বিতরণকালে এ সময় অন্যান্যদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এসএম মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক সাগর দাশ, সদস্য আরিফুল ইসলাম মানিক, সদস্য মোঃ মোবারক হোসেন, ছাত্রনেতা আলী আশরাফ, বাবলু আহম্মেদ, অতুল প্রসাদ, কানন চৌধুরী, সৌরভ ধর, মোঃ রেজাউল, বিশ্বজিৎ প্রমুখ।

 

রাঙামাটি কলেজ ছাত্রলীগের মোঃ আলাউদ্দিন টুটুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন মেধাবী শিক্ষার্থীরা। কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় আরো মনযোগী করার জন্য তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 

তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের প্রতি অনেক শুভ কামনা রইল। সেই সাথে শিক্ষার্থীরা যেন আরো মনযোগী হয়, ভালো ফলাফল করেন এই প্রত্যাশায় অভিভাবকদের সুনজরে রাখার আহবান জানাচ্ছি।

 

এদিকে, ছাত্রলীগ নেতার এ মহতি উদ্যেগে পরীক্ষার্থী ও অভিভাবকগণ আনন্দিত হন এবং ধন্যবাদ দেয়ার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ