• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2019   Saturday

খাগড়াছড়ি জেলা সদরের ১ নং গড়গর্য্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে।

 

প্রয়াত রজনী কুমার দেওয়ান ১৯৫০ সালের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রজনী কুমার দেওয়ান পুত্র কন্যাদের উদ্যোগে এই বৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উদ্যোক্তারা জানান, বৃত্তির জন্য এক লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। সেই টাকার এক বছরের সুদ সমূহ ১নং গড়গর্য্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ মেধাবী এক ছাত্র ও এক ছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হবে। মূলত শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রথম বার ৫ম শ্রেণির সবিতা চাকমা ও পরশ মনি তালুকদার দুইজন শিক্ষার্থীকে  এ বৃত্তি প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ বৃত্তির সংখ্যা বাড়ানো হবে হবে বলে জানান রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বোর্ডের সভাপতি সংঘমিত্র দেওয়ান।

 

রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বোর্ডের সভাপতি সংঘমিত্র দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, ত্রিশুল চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্তম চাকমা, দিলীপ কুমার দেওয়ান উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ