• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2019   Tuesday

খাগড়াছড়িতে মাঠে গড়িয়েছে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতা। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো: শহিদুল ইসলাম।


অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।


এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: শানে আলম, আজিম উল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ধূমকেতু মারমা, যুগ্ম সম্পাদক আজহার হীরা ও প্রতিযোগীতার স্পন্সর প্রাইম ব্যাংক রামগড় শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন কাদের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


খেলোয়াড়দের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মাদক ও সামাজিক অপরাধমূলক কার্যক্রম থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধূলার বিকল্প নেই। শৃঙ্খল ও সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনকে সবসময় গতিশীল রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতার এ আসরে জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৮টি দল অংশ গ্রহণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ