• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2019   Tuesday

কাপ্তাইয়ে মঙ্গলবার ৪৮ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।

 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে  কর্নফুলি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং শিক্ষক রাজেস ভট্রাচার্য্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরী, নৌ-বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক , শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। সমাপনি দিনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকসহ বিপুল ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা আম্পায়ারের দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক কল্যান তনচংগ্যা ও সেতু মারমা।

 

ক্রিকেটের ফাইনাল খেলায়  ৮ উইকেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।  ভলিবলের ফাইনালে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ২-০ সেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৫৫ রান করে। জবাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ