• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2019   Tuesday

সারাদেশের ন্যায় মঙ্গলবার রাঙামাটিতেও উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

 

সকালে রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমি, বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানী দয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা’সহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি জেলায় এবছর প্রাথমিক বিভাগে ৩ লক্ষ ৬৮হাজার ৪৮৮টি বই এবং মাধ্যমিক বিভাগে ৯লক্ষ ২০হাজার ২৫২টি বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া এবছর ৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা ও ত্রিপুরা,) শিশুদের জন্য নিজস্ব বর্ণমালা সংবলিত মাতৃভাষায় পাঠ্য পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে বলে জানান জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, স্কুলে ঝড়ে পড়া রোধকল্পে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা সংবলিত মাতৃভাষায় পাঠ্য পাঠ্যপুস্তক বিতরণ করছে। এতেই বুঝা যায় এ সরকার শিক্ষা বান্ধব সরকার। সমতলের ন্যয় পাহাড়ের শিক্ষার্থীরাও যাতে সমানতালে শিক্ষা লাভ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষা দানের জন্য জেলা পরিষদের অর্থায়নে ইতিমধ্যে শিক্ষকদের বর্ণমালার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যা চলমান থাকবে। তিনি আরো বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে। এর ফলে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক’সহ দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ