• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বিলাইছড়িতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2019   Tuesday

সারাদেশে বই উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিনে মঙ্গলবার রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের মাঝেও নতুন বই বিতরণ করা হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেয়ার জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়।

 

সকালে পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোমা পাংখোয়া’র সভাপতিত্বে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার চোয়ানলেই পাংখোয়া, পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ’সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাদের মাঝে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

 

বই বিতরনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সুন্দর সমাজ বিনির্মানে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষিত জাতি দেশের সম্পদ। তিনি বলেন, উন্নত দেশে শতভাগ মানুষই শিক্ষিত। আমাদের দেশ এখন উন্নত দেশের তালিকায় রয়েছে সুতরাং উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানদেরও শতভাগ সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বের সাথে সন্তানদের লেখাপাড়া খবর রাখার আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বই, শিক্ষা বৃত্তি, অবকাঠামো’সহ যেসকল সুযোগ সুবিধা প্রদান করছে এতেই বুঝা যায় এ সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। সরকারের এসব সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ