• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকায় মোনঘর শিশু সদনে ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

সোমবার রাঙামাটির মোনঘর শিশু সদনে তিলা বিশিষ্ট ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। ঢাকাস্থ  স্বেচ্ছাসেবী সংস্থা এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকার ব্যয়ে এ ভবন  নির্মিত হচ্ছে।

 

মোনঘর রেজাউর রহমান ছাত্রী নিবাস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা আর গুজনবী। পরে মোনঘর বিশাখা ভবন হল রুমে আলোচনা সভায় মোনঘর শিশু সদনের সহ-সভাপতি শ্রদ্ধালংকার মহাস্থবি সভাপতিত্বে বক্তব্যে দেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী তৈয়ব তোজাম্মেল। স্বাগত বক্তব্যে দেন  মোনঘর শিশু সদনের সাধারন সম্পাদক কীর্তি নিশান চাকমা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চৌধুরী তৈয়ব তোজাম্মেল বলেন, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন একটি ম্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সাধারন মানুষের কল্যাণে জন্য কাজ করে আসছে। আজকে মোনঘর  রেজাউর রহমান ছাত্রী নিবাস ভবনের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হলো।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীতে যে জাতি ইংরেজী ও গণিত জানে সে জাতি উন্নত হয়েছে। ঠিক শিক্ষার্থীদেরও ভয়ভীতি দুর করে ইংরেজী ও গণিত জানতে হবে। তাহলে দেশকে আরো বেশী করে সামনে দিখে এগিয়ে নিতে পারবো। তিনি মোনঘর ভব্যিতে আরো একটি সফল ও সুন্দর প্রতিষ্ঠান হবে তার কামনা করেন। 

 

উল্লেখ্য,ঢাকাস্থ  সেচ্ছাসেবী এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ৯১ লক্ষ টাকার ব্যয়ে পার্বত্য চট্টগ্রামের ছিন্নমূল অনাথ শিশুদের বাস স্থানের জন্য মোনঘর রেজাউর রহমান ছাত্রী নিবাস নামের তিন তলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করে দিচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ