• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি ২৯৯নং আসনের জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাবার্তা সম্পূর্ণ গুজব-পারভেজ তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2018   Friday

পার্বত্য রাঙামাটি ২৯৯নং আসনের জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেছেন, তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাবার্তা সম্পূর্ণ গুজব। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফায়দা লুটতে এসব গুজব ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থীর লোকজনেরা। তিনি সরাসরি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনয়নে এ আসনে নির্বাচনে লড়ছেন। তাই নির্বাচন পর্যন্ত থাকবেন। এখানে লাঙ্গলের যে জোয়ার, তাতে তার নিশ্চিত জয়ের সম্ভাবনা রয়েছে। প্রাণের বিনিময়ে হলেও নির্বাচন থেকে কখনও সরে যাব না তিনি।


শুক্রবার শহরের কাঠাতলীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।


সংবাদ সন্মেলনে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক রেজাউল করিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক জ্যোতি বিকাশ চাকমা, একে সাইফুল ইসলাম,ফিরোজ তালুকদার, উদয়ন বড়ূয়া, মহতি চাকমা,দপ্তর সম্পাদক সমীরন বড়ুয়া প্রমুখ।


তিনি আরো বলেন, এই আসনে মহাজোটের কোনো প্রার্থী নেই, যদিও আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার প্রতিদ্বন্ধিতা করছেন। সেজন্য তার পোস্টারে মহাজোট উল্লেখ নেই, এ আসনটি মুক্ত। তাই নির্বাচনে শক্ত অবস্থান নিয়ে প্রতিদ্বন্ধিতায় থাকতে নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান।


তিনি অভিযোগ করে আরো বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বিভিন্ন কারচুপির পরিকল্পনা চলছে। পাশাপাশি নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে তারা। শহরসহ প্রায় জায়গায় তার পোস্টার ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে। তাদের নৈরাজ্যকর প্রভাবে লাঙ্গলের জোয়ার চলছে। এতে তার জয়ের সম্ভাবনা নিশ্চিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ