• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে বিএনপির প্রার্থী মনি স্বপনের গণসংযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

রাঙামাটির ২৯৯নং আসনের বিএনপির প্রার্থী  মনি স্বপন দেওয়ান (ধানের শীষ প্রতীক) বুধবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা,  চিৎমরম ও  ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।   

 

প্রচারণার শুরুতে ওয়াগ্গা ইউনিয়নেরর মুরালীপাড়া, বরইছড়ি বাজার ও উপজেলা সদর এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকার কেপিএম সিনেমাহল এলাকায় গনসংযোগ করেন।চন্দ্রঘোনায় গণসংযোগ শেষে তিনি চিৎমরম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারনা চালান।

 

এদিকে, চিৎমরম প্রচারনার শুরুতেই  তিনি চিৎমরম ভান্তের নিকট আশীর্বাদ নেয়ারপর চিৎমরম বাজার ও চিৎমরম মুসলিম পাড়ায় গণসংযোগ করেন। এরপর পুনরায় তিনি ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে উঠান বৈঠকে বক্তব্য প্রদান শেষে রাঙামাটির উদ্দেশ্যে কাপ্তাই এলাকা ত্যাগ করেন।

 

 এসময় তিনি একাধিক পথসভায় অংশ গ্রহণ করেন এবং নির্বচনী প্রচারনায় স্থানীয় জনসাধারন, ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরন ও ভোট প্রার্থনা করেন।  গণসংযোগকালীন সময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ