• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বিশেষ আইন শৃঙ্খলা সভায়
সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

পাহাড়ের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষ নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারবে। ইতি মধ্যে ভোটারদের নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাবাবিক রাখতে সেনা বাহিনী, বিজিবি ও পুলিশ  টহল জোরদার করেছে।

 

বুধবার জুরাছড়ি উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএইসি একথা বলেন।


উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জোন উপ-অধিনায়ক মো:ইয়াসির সারোয়াত, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃমাহাবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি ও ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং ও সহকারী প্রিজাইটিং কর্মকতা, স্থানীয় হেডম্যান-কার্ব্বারী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা তাদের সমর্থকদের প্রচারনায় বাধা প্রদানের অভিযোগ আনলে ঘিলাতলীর কার্ব্বারী অনিল কুমার চাকমা এর প্রতিবাদ জানান।


ঘিলাতলীর কার্ব্বারী অনিল কুমার চাকমা বলেন, আওয়ামী লীগের কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঘিলাতলী গ্রামে গণ-সংযোগ ও প্রচারনা সভা করেনি। তাদের আসার অপেক্ষায় স্থানীয় মানুষ বসে ছিল। তাদের কেউ কোন দিন বাধা প্রদান করেনি।


সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতি ময় চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বিএনপির সিনিয়র সভাপতি মোঃ আবুল কাসেম সওদাগর, জাতীয় পার্টির সভাপতি রিকো চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ