• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি শহরে নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী
অবৈধ অস্ত্রধারীরা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে-ঊষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি অভিযোগ করে বলেছেন, নৌকা প্রতীক প্রার্থী অবৈধ অস্ত্রধারীদের সাথে হাত মিলিয়েছে। অবৈধ অস্ত্রধারীরা সিংহ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। বাঘাইছড়ি, কাউখালী, নানিয়ারচরে সন্ত্রাসীদের ভয়ে নির্বাচনী এজেন্ট হতে চাচ্ছে না কেউ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। ভোটারদের প্রকাশ্য অস্ত্রের ভয় দেখানো হচ্ছে। অস্ত্রের ভয় দেখিয়ে নৌকা প্রতীকের ভোট দিতে না হলে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে।

 

বুধবার রাঙামাটি শহরের আপার স্টেডিয়াম এলাকায় আয়োজিত এক জনসভায় উষাতন তালুকদার এসব কথা বলেন।
উষাতন তালুকদার আরো বলেন, নির্বাচনের পরাজয় ভেবে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করছে।


তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিয়ে আশংকা করে বলেন,এখানে নানান গুঞ্জন শুনা যাচ্ছে স্বাভাবিকভাবে নির্বাচন হবে না। ফলাফল কেড়ে নেয়া হবে। তবে এ ধরনের হলে জনগণ এই রায় কখনই মেনে নেবে না। জনতার রায় মেনে নিতে। এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট অবাধ, শান্তিপূর্ন ও নির্বাচন করা হয় সে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

তিনি পার্বত্য চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও চুক্তির যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ফিরে আসেনি। তাই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির অধিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সিংহ প্রতীকে আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পাহাড়ের মানুষের কথা বলতে জনসংহতি সমিতির ছাড়া বিকল্প নেই।


ঊষাতন তালুকদার বলেন, আমরা সাইন বোর্ডের রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার ও নির্যাতিত নীপিড়ীত মানুষের জন্য লড়াই সংগ্রাম করি। তাই শুধু পাহাড়ের আদিবাসী বা জুম্মদের জন্য নয় বাংলাভাষাভাষি ভাইবোনদের অধিকার ও উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি।তাই পাহাড়ে পাহাড়ি-বাঙালির স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সিংহ প্রতীকে ভোট দিয়ে জয়য়ুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।


এছাড়া বিকালে শহরের তবলছড়ি ও সন্ধ্যায় বনরুপায় ছদক ক্লাবে জনসমাবেশ করেন উষাতন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান অরুন কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি সভাপতি কিশোর কুমার চাকমা, রাঙামাটি পৌর প্যানেল মেয়র কালায়ন চাকমা ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ