• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে আওয়ামীলীগ প্রার্থী
পাহাড়ে চুক্তি সমর্থক ও বিরোধীরা এক হয়ে অশান্তির আগুন জ্বালাতে ষড়যন্ত্রে লিপ্ত-দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

রাঙামাটির ২৯৯নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, পাহাড়ে চুক্তি সমর্থক জেএসএস ও চুক্তি বিরোধী বিএনপি এক হয়ে অশান্তির আগুন জ্বালাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু জনগণ বোকা নয়, সচেতন জনগন ৩০ ডিসেম্বর তারিখে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করবে।

 

তিনি আরো বলেন, শান্তিপ্রিয় পাহাড়ী-বাঙ্গালী রাঙামাটিবাসী অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নৌকা মার্কায় ভোট দিয়ে শান্তি ও গণতন্ত্রের পক্ষে ব্যালটকে অস্ত্র হিসেবে প্রয়োগ করবে।


তিনি বলেন, আজকে লংগদুসহ রাঙামাটির দশ উপজেলায় শেখ হাসিনার নৌকার পক্ষে যে গণ জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে গণতন্ত্রের বিপক্ষ শক্তি অবৈধ অস্ত্রধারীদের পরাজয় ঘটবে।


বুধবার লংগদু উপজেলা মাঠে স্মরণকালের বৃহত্তম এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে, জেলা আওয়ামীলীগ নেতা মফিজুল হক, সাখাওয়াৎ হোসেন রুবেল। রাঙামাটি পৌর আওয়ামীলীগের মাহফুজুর রহমান। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাজেশ চক্রবর্তী। জেলা জাতীয় পার্টি নেতা সুলাল সেন, উত্তম কুমার বড়–য়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিএনপি ও অংগ, সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মি দীপংকর তালুকদারের ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।


এর আগে লংগদু উপজেলাধিন ভাইবোনছড়া বাজারে নৌকার সমর্থনে এক নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে দেন দীপংকর তালুকদার। সভাপতিত্ব করেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ