• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগে
বাঘাইছড়িতে সিংহ প্রতীকে ভোট না দিতে মৃত্যুর হুমকি দিচ্ছে সংস্কার পন্থীরা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2018   Tuesday

রাঙামাটির ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের সিংহ প্রতীকে বাঘাইছড়ি উপজেলায় ভোটারদের ভোট দিলে মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে সংস্কার পন্থী সন্ত্রাসীদের পক্ষ থেকে । ফলে এলাকায় জনমনে ভয়ভীতি ও আতংক বিরাজ করছে। 

 

মঙ্গলবার উষাতন তালুকদারের নির্বাচনী উপজেলা প্রতিনিধি ত্রিদিব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ আভিযোগ জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ২৩ ও ২৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার সিংহ প্রতীক নিয়ে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী, খেদারমারা,রুপকারী ইউনিয়নসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারনা ও জনসভা করেন। ওই সময়ে উপজেলার লোকজনদের সন্ত্রাসীরা মোবাইল(মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে) জনসভা ও পথ সভায় অংশ গ্রহন করলে তাদের মৃত্যুে হুমকি দেয়।


প্রেস বার্তায় আরো দাবী করা হয় স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের সিংহ প্রতীকে ভোট দিলে সংস্কার পন্থী সন্ত্রাসীদের পক্ষ থেকে মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে। এই হুমকির ফলে এলাকায় জনমনে ভয়ভীতি ও আতংক বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন ও ভোটারদের যথাযথ নিরাপত্তা বিধানের লক্ষে লিখিতভাবে আবেদন জানানো হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ