• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির কাউখালী বিএনপির প্রার্থী
পাহাড়ে চাকুরী হবে মেধার মূল্যায়নের মাধ্যমে-মনিস্বপন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ান দীপংকর বুধবার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ ও সমাবেশ করেছেন।


সমাবেশে মনিস্বপন দেওয়ান বলেছেন, বর্তমানে পার্বত্যাঞ্চলে একটি চতুর্থ শ্রেণীর চাকুরির মূল্য ৯ থেকে ১৫ লাখ টাকা। তবে গণমানুষের ভাগ্যোন্নয়নে ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসতে পারলে পাহাড়ে চাকুরী হবে মেধার মূল্যায়নের মাধ্যমে। যার উদাহরণ বিগত চারদলীয় জোটের আমলে সময় থেকেই রাঙামাটিতে দৃশ্যমান রয়েছে।


তিনি আরো বলেন, বিগত দিনে ক্ষমতকালীন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সময়কালে পার্বত্য রাঙামাটিতে কোনো ধরনের জাতিগত সাম্প্রদায়িক সংঘাতের মতো কোনো ঘটনা ঘটেনি। আর এর পরবর্তী সময়ে বিগত বছরগুলোতে পার্বত্য চট্টগ্রামে কি ঘটেছে এটা দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়েনা। সাধারণ পাহাড়বাসীরাই এটা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। এই ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পার্বত্যবাসীকে মুক্ত করতেই ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।


সকাল থেকে মনিস্বপন দেওয়ান রাঙামাটি শহর থেকে কাউখালী উপজেলা সফরে গিয়ে উপজেলার বেতবুনিয়া, গোদার পাড়, শিয়ালবুক্কা, নাইল্যাছড়ি, আদর্শগ্রামসহ উপজেলা সদরে আয়োজিত নির্বাচনী সভা-সমাবেশ করেন।এসময় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহআলম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদৎ মোঃ সায়েম, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুল গণি মজুমদার, মহিলা দলের জেলা সম্পাদিকা শাহেদা আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ তুহিনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় ধানের শীষ প্রতিকের পক্ষে স্থানীয়দের ভোট প্রার্থনা করেন।


মনি স্বপন দেওয়ান পাহাড়বাসী সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করাসহ গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, পুরোদেশের ন্যায় পার্বত্যবাসীও বিগত ১২টি বছর তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশের মানুষ রুদ্ধশ্বাস এই পরিস্থিতি থেকে মুক্তি কামনা করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই দেশনেত্রী তথা গণতন্ত্ররক্ষাকারী আপোষহীন নেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। দেশে গণতন্ত্র ফেরাতে পারলেই আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো আমরা। তাই দেশের মানুষকে তাদের গনতন্ত্র ফিরিয়ে দিতে ধানের শীষকে ক্ষমতায় আনতে নিজেদের ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্পও নেই। বলে মন্তব্য করেছেন মনিস্বপন দেওয়ান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ