• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নির্বাচনী প্রচারণার শুরুতেই মহালছড়িতে সারাদিন প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ প্রার্থী
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচারণার শুরুতেই খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ এর প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা সারাদিন প্রচারণায় ব্যস্ত সময় কাটালেন মহালছড়িতে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি উপজেলার প্রবেশ মূখ মাইসছড়িতে স্বত:স্ফুর্তভাবে দলীয় কর্মীরা দীর্ঘ গাড়ির বহর নিয়ে নিজ দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভ্যার্থনা জানান। মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া ও রোকন মিয়াসহ বিশাল এক কর্মীবাহিনী প্রচারণায় অংশ নেন। সারাদিনের ব্যস্ততার মধ্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি চৌধুরীপাড়া, মহালছড়ি সদর ও সিঙ্গিনালাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গিয়ে পথসভায় বক্তব্য রাখেন।


পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশ পরিচালনায় সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তাই তিনি শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।


এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, চাইথোয়াই মারমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, এডভোকেট আশুতোষ চাকমা, এডভোকেট সুপাল চাকমাসহ খাগড়াছড়ি জেলার স্বনামধণ্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ