• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধারে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান দীপংকর তালুকদারের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2018   Wednesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি ২৯৯ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে তৃতীয় দিনে বাঘাইছড়িতে জনসংযোগ ও পথসভা করেছেন।


এসব পথ সভায় তিনি বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের আগে পাহাড়রে সাধারণ জনগণ অনিরাপত্তায় ছিল, পার্বত্য অঞ্চলে সব সময় অপ্রীতিকর অবস্থা, হানাহানি-মারামারি ও নৈরাজ্যের শেষ ছিল। কিন্তু ১৯৯৭সালে ২ ডিসেম্বর পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) সাথে সরকারের সাথে চুক্তি স্বাক্ষরের পর আগের তুলনায় পাহাড়ে সেসব অপ্রীতিকর অবস্থা অনেক কমে এসেছে। তবে এখনো পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্রে ব্যবহার, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, হত্যা চাঁদাবাজি পরোপুরি শেষ হয়নি, তা এখনো রয়ে গেছে। জেএসএস অবৈধ অস্ত্রের ব্যবহারের মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রেখেছে বলে তিনি অভিযোগ করেন।


আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে যেকোন মূল্যে পার্বত্য অঞ্চল থেকে অস্ত্রে ব্যবহার, সন্ত্রাসী কর্মকান্ড, গুম, হত্যা চাঁদাবাজি বন্ধ করা হবে আশ^াস দেন দীপংকের তালুকদার।


বাঘাইছড়ি উপজেলার পৌরসভার চৌমুহনী চত্বর, বটতলী ইউনিয়ন, দুরছড়ি ইউনিয়ন ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক নির্বাচনী প্রচারণা চালান দীপংকর তালুকদার। এসময় বক্তব্যে দেন বাঘাইছড়ি উপজেলার আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন নির্বাচনী প্রচারণা সভায় দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামলীগ নেতা ও সাবেক রাঙামাটি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


দীপংকর তালুকদার আরো পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধার জোড়দার করতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, জুম্মো অধিকারের নামে ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ে সুষম উন্নয়নের নামে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস ও তাদেও নেতা উষাতন তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাহাড়ের সাধারণ মানুষের সাথে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এসময় তিনি জনবিচ্ছন্ন প্রার্থীদের ভোট না দেওয়ার আহব্বানও জানান।


পথ সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কান্ড তুলে ধরে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় ও অবৈধ অস্ত্র উদ্ধার জোড়দার করতে, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার জন্য সর্বস্তরের জনসাধারনকে আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ