• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2018   Sunday

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরীক্ষা রবিবার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

রোববার সকাল ১০টা হতে শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ১৭ টি স্কুল ও মাদ্রাসার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম, শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহেনা আক্তার, ওয়াগ্গা টি লিমিটেডের সহকারী পরিচালক ফয়সাল আমিন কাদেরী,কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ দেখে তারা সকলেই সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীসহ ৪ ভাই  তাদের মরহুম পিতা নুরুল হুদা কাদেরীর নামে গত এক যুগেরও অধিক সময় ধরে ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ