• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

আলীকদমে আদিবাসী প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2018   Monday

বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসী প্রতিবন্ধী এক তঞ্চঙ্গ্যা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরপর লাশ আত্বীয়-স্বজনের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

গেল রোববার বিকেল সাড়ে চারটার দিকে আমতলী অসুথু পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের্^ পাহাড়ের ঢালুতে একটি গাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিমাপ্রু তঞ্চঙ্গ্যা জানান, তার মেয়ে নাম লাকাচিং তঞ্চঙ্গ্যা (২৭)। ছোট বেলা থেকেই প্রতিবন্ধী। এ কারণে তাকে অন্য ভাই বোনদের চাইতে একটু বেশী যত্ন নিতেন। প্রতিদিনের ন্যায় রোববার সকালে ঘুরতে বের হয়। বাড়িতে দুপুরের খাওয়া খেতে না আসায় অনেক জায়গায় খোঁজ নেন। পরে তিনি এলাকার লোজনের মাধ্যমে জানতে পারেন তাঁর মেয়ে গাছের সঙ্গে গামছা দিয়ে আত্বহত্যা করেছেন।

 

পরে আলীকদম থানায় খবর দেয়ার পর ওইদিনই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।  যার মামলা নং ৭।  এসআই স্বপন চন্দ্র বড়–য়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন।

 

এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে রোববার রাতে জেলা সদর হাসপাতালে আনা হয়। সোমবার সকালে জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার অজয় বড়ুয়া, চিংম্রাসাং মার্মা ও মিনা আহমেদকে নিয়ে তিনজনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

 

ডা: চিংম্রাসাং মার্মা জানান, মৃতের গলায় হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। গলায় দঁড়ির ছাপও রয়েছে। চোখ, পা ও পায়ের উরুতে আঘাতের চিহৃ রয়েছে। তিনি আরো জানান, ওই নারীকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ