• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

স্বস্তি ফিরে পেল মুবাছড়ি ইউনিয়নবাসী
মহালছড়িতে চেঙ্গী নদীর উপড় সংষ্কার ও মেরামতকৃত বেইলী ব্রিজের উদ্বোধন

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2018   Monday

খাগড়াছড়ির মহালছড়ি থানাঘাট সংলগ্ন চেঙ্গী নদীর উপর নির্মিত বেইলী ব্রিজটি দু’মাস আগে ভেঙ্গে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে সংষ্কার ও মেরামতের কাজ শেষ হয়। মেরামত ও সংষ্কার করা এ ব্রিজটির উদ্বোধন করার পর যানবাহন চলাচল শুরু হলে নতুনভাবে স্বস্তি ফিরে পেল মুবাছড়ি ইউনিয়নবাসী। 

 

 সোমবার সকালে মেরামত ও সংষ্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

ব্রীজটি উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ব্রিজের দ্রুত সংষ্কার ও মেরামতের কাজ করা হয়েছে । এ সময় স্থানীয় এলাকাবাসী স্থানীয় প্রশাসনসহ ব্রিজ মেরামত ও সংষ্কার কাজের সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য ভূঁয়সী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

উল্লেখ্য, গেল ২২ সেপ্টেম্বর অতিরিক্ত পাথর বোঝাই করা একটি ট্রাক পারাপারের সময় রেলিং ভেঙ্গে বেইলি ব্রীজটি ভেঙ্গে যায়। এ সময় ট্রাকে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ