• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়ির ছোট পানছড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

রপ্তদীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2018   Wednesday

রাঙামাটির জুরাছড়িতে ছোট পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় উর্ধ্বমূখী দুই কক্ষ সম্প্রসারণ নির্মাণ কাজের নিয়ম তোয়াক্কা না করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রকোশৈলী  ভবন র্নিমানের বিষয়টি তিনি অবগত নন বলে জানিয়েছেন।


অভিযোগ রয়েছে ত্রিশ লাখ টাকার ব্যয়ে গেল ২০১৬-২০১৭ অর্থ বছরে কাজ শেষ করার কথা থাকলেও র্দীঘ ১০ মাসেরও অধিক সময় পর্যন্ত অরক্ষিতভাবে খোলা অবস্থায় রাখা সিমেন্ট দিয়ে, কাদামিশ্রিত বালি ও জলে(শেওলা) ধরা ইট দিয়ে ওয়ালের গাথুনীর কাজ করা হয়েছে। যা তদারকি কর্তৃপক্ষ কোন খবর রাখেন না। উক্ত নিম্নমানের মালামাল দিয়ে ত্রুটিপূর্ণ কাজ সাময়িক বন্ধ রেখে নতুন সিমেন্ট দিয়ে কাজ করতে বলা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার মো: বাবুল উক্ত নষ্ট সিমেন্ট, কাদা মিশ্রিত বালি ও জলে (শেওলা) ধরা ইট দিয়ে দুই তিন দফায় কখনো মিস্ত্রি কখনো বা জোগালী (অদক্ষ মিস্ত্রি) দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এ প্রকল্প কাজের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী প্রকৌশলীসহ সহকারীকে বিষয়টি একাধিকবার বগত করা হলেও বিষয়টির কোন সুরাহা হয়নি । বরং ওই নষ্ট হওয়া সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে। উক্ত নিম্নমানের সিমেন্ট (দীর্ঘ ১০ মাসের অধিক সময় ধরে খোলা অরক্ষিত অবস্থায় মজুত থাকা ) কাদামিশ্রিত বালি ও শেওলা ধরা ইট ব্যবহার করে নির্মিত কক্ষগুলোতে কঁচিকাঁচা শিক্ষার্থী ও শিক্ষকদের ভবিষ্যত নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের অভিযোগ। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকারের কোন বক্তব্যে পাওয়া যায়নি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তিকণা চাকমা জানান,পিইডিপি-৩ (২০১৬-২০১৭) অর্থ বছরের দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের করার কথা। বিষয়টি উপ-সহকারী প্রকোশলী গোলাম রসুলকে অবগত করা হয়েছে। এছাড়া বার বার জুরাছড়ি প্রকৌশল অফিস কর্তৃপক্ষকে জানানো হলেও কোন পদক্ষপ নেয়নি। বরং মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়া সিমেন্ট, কাদাবালি, আর শেওলাধরা ইট দিয়ে ঠিকাদার কাজ করছেন এবং উর্দ্বমূখি পিলারগুলোর ডিজাইন পরির্বতন করে আয়তনে ছোট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


এ ব্যাপারে উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রকোশৈলী মো: মনিরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ভবন র্নিমানের বিষয়টি তিনি অবগত নন বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ