• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়ি জেতবন বিহারের বৌদ্ধ মূর্তি ভাংচুরের প্রতিবাদ জানিয়েছেন ঊষাতন তালুকদার এমপি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2018   Friday

খাগড়াছড়ি জেলার গুইমারা হাফছড়ি ইউনিয়নের কুকিছড়ায় জেতবন বিহার এবং বিহারে স্থাপিত বৌধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতি বিলম্বে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির জোড় দাবি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের ২৯৯নং আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার (এমপি)।

 

বৃস্পতিবার সন্ধায় ঊষাতন তালুকদার এমপির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি  এ দাবি জানানো হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে সারা দেশের বৌদ্ধয় সম্প্রদায় যখন প্রবারণা উৎসব পালনের জন্য প্রস্তুত ছিল তখন গত সোমবার দিবাগত রাত বারটা থেকে ভোর ৪টার মধ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা হাফছড়ি ইউনিয়নের কুকিছড়ায় জেতবন বিহার এবং বিহারে স্থাপিত বৌধ মূর্তি ভাংচুর করা হয়। ভাঙচুরের প্রদিবাদের জেলা সদরের অন্যতম উপাসনালয় য়ংড বৌদ্ধ মন্দিরের প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো বন্ধ রাখার পাশাপাশি উৎসব উপলক্ষে চেঙ্গি নদীতে পঙ্খীরাজ নৌকাও ভাসায়নি সেখানকার বৌদ্ধ ধর্মাবলাম্বীরা।

 

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে ধর্মীয় উৎসবের পাশাপাশি সারাদেশ জাতীয় নির্বাচনে উৎসবমুখী পরিবেশের দিকে ধাবিত হচ্ছে। এসময় ধর্মীয় স্থাপনা ও সংস্কৃতির উপর এমন আঘাত অভ্যন্তনীয় স্থিতিশীলতা ও ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ ও শংকিত করে।

 

সর্বশেষ তিনি উক্ত ভাংচুরের ঘটনায় বলেন, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির জোড় দাবি জানাচ্ছি।

 

একই সাথে তিনি সংগঠিত ভাংচুরের কারণে উৎসবের আমেজ বঞ্চিত সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ