• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবরদান সমাপ্ত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018   Friday

রাঙামাটির বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে  দুদিন ব্যাপী  ৩৪তম দানোত্তম কঠিন চীবর দান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুক্রবার সম্পন্ন হয়েছে।

 

 বিশাখার প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে সেই সুতা রং দিয়ে চীবর কাপড় বুননের জন্য প্রস্তুত করা হয়। সেই চীবর কাপড় বুননের জন্য বেইন (কাপড় তৈরীর যন্ত্র) তৈরী করা হয়। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে ২৪টি মহিলা দল অংশগ্রহন করে সারা রাত বেইন বুনে চীবর কাপড় তৈরী করেন। এই বেইনঘর উদ্ভোধন করেন বরকল সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ  উ. সুবর্ণ মহাথের ভিক্ষু।

 

দ্বিতীয় দিনের ধর্মীয় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের বরকল ও জুরাছড়ি শাখার সভাপতি ও হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘ পাল মহাথের ভিক্ষু। এসময় রাজ বন বিহারের  গিরিমানন্দ থের, দেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারের সুমঙ্গল থের ভিক্ষু বেতছড়ি দশবল বৌদ্ধ বিহারের বিনয়ানন্দ থের ভিক্ষু হালাম্বা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের কল্যাণশ্রী থের ভিক্ষু কুসুমছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ব্রক্ষ্মালংকার থের ভিক্ষু বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা,বিহার পরিচালনা কমিটির সভাপতি মংহ্লচিং মারমা,সাধারণ সম্পাদক বান্ন চরণ চাকমা সহ এলাকা প্রায় ৫শতাধিক বৌদ্ধ দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

 

 ধর্মীয় অনুষ্ঠানে বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দান,পিন্ড দান, সংঘ দান ,অষ্টপরিষ্কার দান,হাজার বাতি দান,চীবর দান, কল্পতরু দান সহ বিভিন্ন দানানুষ্ঠান করা হয়। সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন করা হয়।

 

অনুষ্ঠানে কঠিন চীবর দানের তাৎপর্য তুলে ধরে ভিক্ষুগণ ধর্মদেশনা দেন এবং বৌদ্ধের নীতি ও আদর্শকে বুকে ধারন করে  জগতের সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনা করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ