• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ধর্মীয় সভায় বৌদ্ধ ধর্মীয় গুরু নন্দপাল মহাস্থবির
অপ-রাজনীতি ও অর্ন্তঘাত পাহাড়িদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018   Saturday

খাগড়াছড়িতে ধর্মীয় সভায় বৌদ্ধ ধর্মীয় গুরু নন্দপাল মহাস্থবির বলেছেন, আন্দোলনের নামে স্বাধীনতার নামে আঞ্চলিক দলের অপ-রাজনীতি ও অর্ন্তঘাত পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। যুব সমাজকে এই বিভ্রান্তি থেকে মৈত্রীময় পথে এনে সৃজন-কল্যাণে নিবেদিত করে শিক্ষা এবং অর্থনৈতিক শক্তিতে বলীয়ান হওয়ার উপদেশ দিয়েছেন।

 

শনিবার আলুটিলা আর্ন্তজাতিক বন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান উৎসবের সূচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিএ উপদেশ দেন।

 

ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অজলচুগ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যমতি ভিক্ষু এবং দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির।

 

সভায় উপ-মহাদেশে খ্যাতিমান  ধর্মীয় গুরু নন্দপাল ভান্তে বলেন, আদর্শের কথা বলে মানুষের প্রাণ হরণ, বলপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অসমীচিন। দেশ-সমাজের কথা না ভেবে নিজেদের মতো করে আস্ফালন সমাজে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি করছে।

 

তিনি আঞ্চলিক দলের নীতি নির্ধারকদের প্রতি সময় থাকতে পাহাড়িদের ভবিষ্যত চিন্তা করে নমনীয়-সহনশীল এবং সত্যের মুখোমুখি হবার অনুরোধ জানান।

 

সভায় অন্যান্য বক্তারাও আঞ্চলিক দলের নামে মানুষ হত্যা, গুম, খুন, অপহরণ এবং চাঁদাবাজির সমালোচনা করেন।

 

কয়েক হাজার দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠিত এই ভাবনা কেন্দ্রে দ্বিতীয় বারের মতো আয়োজিত কঠিন চীবর দান উৎসবে বিহার উন্নয়ন এবং পরিবহন খাতের জন্য বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেন আগতরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ