• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র‌্যালী ও সাংস্কৃতিক উৎসব

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018   Tuesday

সারা দেশের ন্যায় পার্বত্য জনপদও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অবহ্যত রাখতে সম্মিলিত ভাবে সম্প্রীতি বন্ধন অক্ষত রাখতে হবে।

 

মঙ্গলবার সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুরাছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব উদ্ভোধন কালে জুরাছড়ি জোনের উপ অধিনায়ক মেজর ইয়াসির সারোয়াত একথা বলেন।


উপজেলা মিনা মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমাসহ হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন।


এর আগে সকালে উপজেলা র‌্যালী বের করা হয়। উপজেলা পরিষদ থেকে শুরু করে যক্ষা বাজার প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।


সন্ধ্যায় রাঙামাটির স্থানীয় নৃত্য ও শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক উৎসবে মানুষের ঢল নামে। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ একটি বাড়ী একটি খামার, ডিজিটেল বাংলাদেশ, নারী ক্ষমতায়ন, কমিনিউটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনীয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং সরকারের জনকল্যানমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ