• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2018   Wednesday

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন।

 

 বুধবার সকাল ১১টায় শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে শুরু করে ভাঙ্গা ব্রীজ পর্যন্ত এ মানববন্ধন করে বিএনপি। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম।

 

 এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, মোসলেম উদ্দিন চেয়ারম্যান,যুগ্ম-সম্পাদক এ্যড আঃ মালেক মিন্টু,সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিল,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা কুহেলী দেওয়ানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়। 

 

মানববন্ধন থেকে বক্তরা বলেন, আগামী একাদশ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের ভয়ে সরকার খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে আদালত ও বিচারকদের প্রভাবিত করে একের পর এক ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নিতে সরকারের প্রতি দাবী জানান বক্তারা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ