• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালার ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলামকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে দীঘিনালা কলেজ মোড়ে দীঘিনালার সর্বস্তরের সাধারণ জনগণ ’ব্যানারে এই কর্মসূচি পালন করে।

 

কর্মসূচীতে স্কুল -কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন । মানববন্ধন শেষে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ জনতা। এসময় ইউএনও বদলির আদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকাড, পেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মিছিলটি দীঘিনালা কলেজ মোড় থেকে শুরু করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়। অন্যাথায় বৃহস্পতিবার সড়ক অবরোধের ঘোষণা দেয় বিক্ষুদ্ধ জনতা ।


মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু,দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা। বক্তারা বলেন,‘ ইউএনও শেখ শহিদুল ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি উপজেলা নিবার্হী কমকর্তা হিসেবে যোগদানের পর থেকে জনবান্ধব উদ্যোগে বদলে যায় দীঘিনালা উপজেলা চিত্র। প্রায় দেড় বছরে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাহাড়ি বন্যা মোকাবেলায় ব্যাপক কর্মদক্ষতায় পরিচয় । ইউএনও বৃদ্ধিমত্তায় বন্যায় আটকে পড়াদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে । ই্উএনও এমন উদ্যোগ প্রশংসার পাশাপাশি মানুষের ভালোবাসা কুড়িয়েছে। দুর্গম পাহাড়ি উপজেলা হিসেবে দীঘিনালার চারটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেন তিনি ।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জরাজীর্ণ পরিত্যাক্ত জায়গায় ‘স্বপ্নযাত্রা’ নামে নান্দনিক রেস্তোরাঁয় চালু হবার পর পুরো উপজেলা চত্বর দৃষ্টিনন্দন হয়ে উঠে।

 

এসময় বক্তারা আরো বলেন ’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) অল্প সময়ে উপজেলাবাসী প্রিয় মানুষে পরিনত হয়েছে। অসংখ্য ভালো কাজের সাথে জড়িত ছিলেন মো.শেখ শহিদুল ইসালাম।


বক্তারা আরো বলেন, মাত্র ১২ ঘন্টার ব্যবধানে ফেসবুকের মাধ্যমে সংঘটিত হয়ে বিপুল জনতার এমন উপস্থিতি বলে দেয় ইউএনও’র প্রতি সাধারণ মানুষের ভালোবাসা কেমন! অবিলম্বের জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.শেখ শহিদুল ইসলামের বদলি আদেশ বাতিল করে পুনরায় বহালের দাবিতে উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

এছাড়া গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক মাধ্যমে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ প্রেরন করা হয়। প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় সরকারি এক আদেশে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ শহিদুল ইসলামকে কুমিল্লার চৌদ্দগ্রামে বদলি করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ