• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনীতে দীপংকর তালুকদার
নির্বাচনে রাঙামাটি আসনে দলীয় মনোনয়ন না দিলে আওয়ামীলীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018   Tuesday

রাঙামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠান  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউট প্রাঙ্গণে পূর্ণমিলনীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

আর আগে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এনামুল হক শামিম র‌্যালীর নেতৃত্ব দেন। ছাত্রলীগের প্রাঙ্গন ও বর্তমান সদস্যরা র‌্যালীতে অংশ নেন। শোভাযাত্রা পরবর্তী ওই স্থানে দলীয় ও দেশের পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিকেল থেকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

পূর্ণমিলনী কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা অংশুছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠানে জেলা অওয়ামীলীগ ও জেলা  ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রবল বিরোধীতা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগ আজ পার্বত্য তিন জেলায় বৃহৎ রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামীলীগের প্রতি চরম বিরোধীতা এখনো চলমান। এই বিরোধীতাকারীরা এখন আগামী সংসদ নির্বাচনে বাম রাজনৈতিক দলের ছায়ায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না দিয়ে বাম দলকে দেয়া হলে তার পরিণতি হবে অত্যন্ত খারাব। যে কারণে পাহাড়ে আগামীতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

 

কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন- জননেত্রী শেখ হাসিনা তার সুদৃঢ় নেতৃত্বেও কারণে বাংলাদেশ এগিয়ে গেছে বহুদূর। বিশ্বময় আজ বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে। তাই প্রধানমন্ত্রী তথা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে দিন-রাত দলের জন্য, দেশের জন্য কাজ করতে হবে বলে নেতা-কর্মীদের উদ্দেশ্য জানান দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ