• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018   Tuesday

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী  মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বহিী কর্মকর্তা ছাদেক আহমেদ। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মো: জানে আলম,মনোয়ারা বেগম ও রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষ প্রসাদ মল্লিক।

 

এর আগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

 

সভায় বক্তারা বরেন, পার্বত্য জেলা রাঙামাটির ৫৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ১১১ টি ওয়াশ ব্লক ও টয়লেট স্থাপন করা হয়েছে বলে।  রাঙামাটির বিভিন্ন এলাকা দুর্গম হওয়ার কারনে জাতীয় সূচক অনুযায়ী এখনও অনেক এলাকা স্যানিটেশন ব্যবস্থার আওতায় আসেনি। বক্তারা আরো বলেন, বর্তমানে যেসব স্যানিটেশনের যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ সম্পন্ন হলে পার্বত্য জেলা রাঙামাটি পুরোপুরি স্যানিটেশন ব্যবস্থার আওতায় চলে আসবে।

 

উল্লেখ্য,জনস্বাস্থ্য প্রকৌশলীর উর্ধ্বতন কর্মকর্তরা জািনয়েছেন বর্তমানে ২৫ টি প্রকল্প চলমান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ