• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল’সহ সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আহাম্মদ চৌধুরী। পরে তিনি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগের পুরাতন ভবনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, বর্তমান সরকার সারা দেশের ন্যায় পার্বত্য দুর্গম এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি’সহ সকল বিষয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নতি করণের কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলাগুলোতেও এই প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি সভায় অবহিত করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকেনি, তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। 

 

তিনি আরো বলেন, সমতল অঞ্চলের চাইতে পার্বত্য অঞ্চল শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। অন্য জেলা থেকে এ জেলায় বড় চিকিৎসক ও কর্মকর্তা বদলি হয়ে আসলে তারা বেশীদিন থাকতে চান না। কোন না কোন কারণ দেখিয়ে তারা এখান থেকে চলে যেতে চান। তিনি আরো বলেন, আমরা যদি আমাদের সন্তানদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করে ভালো চিকিৎসক-কর্মকর্তা পদে অধিস্থিত করতে পারি তাহলে তারা এখানে থেকেই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করতে পারবে। তাই এখন থেকেই তাদের সেভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ