• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2018   Sunday

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ ও মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় লক্ষ করে পেট্রল বোমা নিক্ষেপের প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ মিছিল করা হয়।

 

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

 

রোববার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে তিনটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিষ্ফোরিত হলেও দুটি ককটেল অবিষ্ফোরিত থাকে।  রাত সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় লক্ষ করে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

 

একটি পেট্রল বোমা বিষ্ফোরিত হয়। পুলিশ আরো দুটি পেট্রল বোমা অবিষ্ফোরিত অবস্থায় উদ্ধার করে। তবে এই দুটি ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনায় পুলিশ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আস্বামী কওে বিস্ফোরক মামলা দায়ের করেছে। ঘটনায় ভোর রাতে সদও উপজেলা বিনপির যুগ্ম সম্পাদক রহমত আলী(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ