• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চন্দ্রঘোনায় মাকসুূুদুর রহমান মুক্তার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্ট অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2018   Friday

চন্দ্রঘোনায় মাকসুদুর রহমান মুক্তার স্মৃতি গোল্ডকাপ "ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা  শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

তরুন সংঘ ক্লাবের উদ্যোগে  লীগ পদ্ধতির এই ফুটবল খেলা প্রায় একমাস পূর্বে শুরু হয়।   বারঘোনা এলআরবি মাঠে  "দি কিং অব লায়নস্ ও মিশন স্পোর্টিং ক্লাব" এর মধ্যকার ফাইনাল খেলায়  মিশন স্পোর্টিং ২-০ গোলে  জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন দি কিং অব লাশনস্ এর মারুফ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিশন স্পোর্টিং ক্লাবের লিটন। সর্বোচ্চ গোলদাতা হয় দি কিং অব লায়নসের রাসেল।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মং মারমা।বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদ আহবায়ক প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ, জেলা আওয়ামীলীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সদস্য আকতার হোসেন মিলন, সাবেক ছাত্রলীগ নেতা সাঈফুূ্দ্দীন মানিক, আবু বক্কর সিদ্দিক সোহেল, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ক্যাজলা মারমা, আওয়ামীলীগ নেতা আবুল বশর, মাকসুদুর রহমান মুক্তারের সহধর্মিনী সীমি প্রমুখ। ফাইনাল খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ মফিজুল হক,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মং মারমা।

 

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি  তুলে দেন অতিথিরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ