• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সন্তু লারমার গাড়ী বহরে হামলার নিন্দা ও প্রতিবাদ পিসিজেএসএসের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2015   Wednesday

বুধবার বান্দরবানে সফরের সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার(সন্তু লারমা) গাড়ী বহরের উপর পার্বত্য চুক্তি বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ও তথাকথিত জাগো পার্বত্যবাসী কর্তৃক হামলা ও আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)।

 

বুধবার পিসিজেএসএস-এর কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


প্রেস বার্তায় বলা হয়,পিসিজেএসএস-এর সভাপতি সন্তু লারমার পূর্ব নির্ধারিত বান্দরবান সরকারী সফরকে বানচাল করার উদ্দেশ্যে তথাকথিত ‘জাগো পার্বত্যবাসী’র ব্যানারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সন্ত্রাসী এবং উগ্র জাতীয়তাবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীরা বান্দরবান জেলায় বুধবার থেকে ৭২ ঘন্টার হরতাল আহ্বান করে। সন্তু লারমা বান্দরবান যাওয়ার পথে সদর উপজেলার বালাঘাটায় পৌঁছলে তার গাড়ী বহরের উপর প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ন্যাক্কারজনক হামলা চালায় সন্ত্রাসীরা।

 

এ হামলায় পিসিজেএসএস-এর বান্দরবান সদর থানা শাখার সাধারণ সম্পাদক পুছোথোয়াই মারমা (৪০), পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সদস্য পরিমল চাকমা (২৩), পাহাড়ি ছাত্র পরিষদের লেমুছড়ি শাখার সদস্য স্বপন তঞ্চঙ্গ্যা, পিসিজেএসএস-এর কুয়ালং ইউপি শাখার সদস্য মংবাথোয়াই মারমা (৫২), পিসিপির বালাঘাটা শাখার সদস্য রকি তঞ্চঙ্গ্যা এবং পিসিজেএসএস-এর সদস্য রামবাবু মারমা (৬০) গুরুতরভাবে আহত হন। গুরুতর আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় জাগো পার্বত্যবাসী সন্ত্রাসীরা গাড়ী বহরের পেছনে থাকা একটি জীপ (চাঁদের গাড়ি) ও দু’টি মটর সাইকেলের উপর হামলা চালায়। এতে একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, আওয়ামীলীগের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মুজিবুল হক এবং বান্দরবান জেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজার ইন্ধনে আবিদুর রহমান, কামাল উদ্দিন, নুরুল আলম, গোলাম সারোয়ার, আবদুল জলিল, সিরাজ খলিফা ও ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছে।


প্রেস বার্তায় এ ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ