• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Mar 2015   Tuesday

দীঘিনালা উপজেলার কবাখালীতে সোমবার দিবাগত রাতে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা মো: সোহেল ও তার সহযোগীদের কর্তৃক ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি স্বনির্ভর থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অবনিকা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সহ সভাপতি অর্না চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এল্টন চাকমা প্রমুখ।

 

বক্তারা দীঘিনালায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পাহাড়ি নারীদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘিœত। ধর্মীয় অনুষ্ঠান থেকে  ফেরার পথে সরকারী দলীয় ছাত্রলীগ নামধারী নরপশুদের কর্তৃক ধর্ষিত হওয়ার ঘটনা তারই উদাহরণ। এ যাবতকালে সংঘটিত ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

 

বক্তারা পাহাড়ি নারীদের উপর নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সোমবারের ঘটনাসহ গত দুই মাসে পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ১১জন পাহাড়ি নারী ধর্ষণ ও ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছেন। কিন্তু কোন ঘটনারই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে জুম্মদের জাতীয় অস্তিত্ব বিলীন করে দেয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

 

বক্তারা অবিলম্বে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িত সকল ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ