• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

বুধবার থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায়  সছদক ক্লাব ১-০ গোলে উইন স্টার স্পোটিং ক্লাবকে পরাজিত করে।

 

রাঙামাটি মারী স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। লীগের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন প্রকাশ কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএর নেতৃবৃন্দ লীগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ফুটবল লীগের উদ্বোধনী খেলায় ছদক ক্লাব উইন স্টার ক্লাবের মোকাবেলা করে। উভয় দলে একাধিক বিদেশী খেলোয়ার অংশ নেয়। উদ্বোধনী খেলায় ছদক ক্লাব ১-০ গোলে উইন স্টার ক্লাবকে পরাজিত করে।

 

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার অর্ন্তভূক্ত ১২ টি ফুটবল ক্লাব নিয়ে শুরু হওয়া এবারের লীগের নামকরন করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ। উন্নয়ন বোর্ডের অর্থায়নের পাশাপাশি জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) লীগ পরিচালনার জন্য ২ লক্ষ টাকা প্রদান করেছে।

 

ফুটবল লীগে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে ৮০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া অংশগ্রহনকারী লীগের চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকার নগদ প্রাইজমানি প্রদান করা হবে।

 

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, দীর্ঘ ৪ বছর পর আবারো মাঠে গড়ালো প্রথম বিভাগ ফুটবল লীগ। প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু করার মূল উদ্দেশ্যে হচ্ছে অত্র অঞ্চলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন ফুটবল খেলোয়াড়দেরকে তুলে এনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করা। বিশেষ করে অত্র অঞ্চলের ফুটবল খেলোয়াড়রা শারীরিক কাঠামোর দিক দিয়ে সমতল অঞ্চলের চেয়ে অনেক এগিয়ে। তাই খেলাধুলার মাধ্যমে সৃস্ট নির্মল আনন্দই পারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে। যার মাধ্যমে সৃষ্ট হবে এক আনন্দময় ভবিষ্যৎ।

 

আয়োজ কমিটি জানিয়েছে এ ফুটবল লীগের মূল উদ্দেশ্য হচ্ছে  এ অঞ্চলের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলোয়াড়দের তুলে এনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করা।  বিশেষ করে এ অঞ্চলের  ফুটবল খেলোয়াড়রা শারীরিক কাঠামো দিক থেকে সমতল অঞ্চলের  চেয়ে অনেক এগিয়ে। যার কারণে এই ফুটবল লীগের এ অঞ্চলের খেলোয়াড়দের উপস্থাপন করা মূল উদ্দেশ্য।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ