• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালার দূর্বৃত্তের গুলিতে এমএন লারমার জনসংহতি সমিতি কর্মী নিহত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2018   Monday

খাগড়াছড়ির দীঘিনালার দূর্গম দাঙ্গা বাজার এলাকায় দূর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মঞ্জু চাকমা (৪৫) জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী এবং উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে। দীঘিনালা উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দুরত্ব অন্তত ২৫ কিলোমিটার দূরে। রোববার সন্ধ্যা পোনে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।


খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজার ইরাংছড়ি এলাকার একটি দোকানের সামনে একদল দূর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।


জেএসএস ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত মঞ্জুকে তাদের যুব সমিতির কর্মী দাবী করে ঘটনার জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।


দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ